আকাশের নিচে বসবাস তিস্তায় গৃহহারা পরিবারের
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে গৃহহারা পরিবারগুলো গত দুদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অনেকে হাঁটু পানির মধ্যে চৌকি পেতে পলিথিন ও টিনের ছাউনির নিচে স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিন পার করছেন। থাকা-খাওয়াসহ নিরাপত্তাহীনতায় ভুগছে বসতবাড়ি হারানো পরিবারগুলো। দুদিনের ব্যবধানে তিস্তার স্মরণকালের ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভোরের পাখি চরের সিংগীজানী গ্রামের ১৩০টি বসতঘর নদীতে বিলীন হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ দেড় শতাধিক একর ফসলি জমিও তিস্তার পেটে চলে গেছে। গতকাল শুক্রবার চরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, জিও ব্যাগ ও ব্লক ফেলার কা...