ভুল চিকিৎসায় গ্যাংগ্রিন
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৪ জুন শিশুটির মৃত্যু হয়। গত শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা আমাতুল মাকনুন। তিনি সন্তানের মৃত্যুর জন্য বায়েজীদ থানাধীন আরেফিন নগরের সাজিনাস হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষকে দায়ী করেছেন। আমাতুল মাকনুনের পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। এতে তিনি উল্লেখ করেন, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে তাঁর ছেলে সন্তানের জন্ম হয়। শিশুটি অক্সিজেনের সমস্যা ও নিউমোনিয়ায় ভুগছিল। ওই হাসপাতালে সেই সুবিধা না থাকায় সাজিনাস হাসপাতালের এনআ...