কাজ শুরু করলেই আশার আলো ছড়িয়ে পড়ে
গ্রেটা থুনবার্গ। পরিবেশকর্মী। জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট ও ফিলিস্তিনপন্থি আন্দোলনে তরুণদের কণ্ঠস্বর। বিশ্বজুড়ে তরুণ অ্যাক্টিভিস্টদের অনুপ্রাণিত করা এই পরিবেশকর্মীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান ২০০৩ সালের ৩ জানুয়ারি সুইডেনের স্টকহোমে আমার জন্ম। মা মালেনা এরম্যান অপেরা শিল্পী আর বাবা স্ভান্তে থুনবার্গ অভিনেতা। বাবা অভিনয়ের গুণটি পেয়েছেন দাদার কাছ থেকে। দাদা ওলফ থুনবার্গও ছিলেন অভিনেতা এবং পরিচালক। আমি আট বছর বয়সে প্রথম জলবায়ু পরিবর্তনের কথা শুনতে পাই। বারবার চেষ্টা করেও বুঝতে ব্যর্থ হই কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সে যাক, ১১ বছর বয়সে হতাশ হয়ে...