জন্মদিনে আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গান
আশা ভোঁসলের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের স্মৃতি, অসংখ্য জনপ্রিয় গান আর সুরের নিজস্ব এক জগৎ। সেই কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গান এবার আবারও ফিরছে শ্রোতাদের কাছে। আজ ৮ সেপ্টেম্বর আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই বিশেষ এই গান প্রকাশের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বিশেষ দিনে প্রকাশ পাবে কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য আশা ভোঁসলের রেকর্ড করা গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক হরিশ ব্যাস। আশার কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ এই গান ভক্তদের জন্য হয়ে উঠতে পারে আবেগ ও স্মৃতিতে মোড়া এক বি...