রুনা লায়লাকে নিয়ে গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’—এমন খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। তিনি জানিয়েছেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রুনা লায়লার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ভুয়া খবর ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ জানান। তানি লেখেন, সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর...